গাছ কাটা ও কাঠ পাচার নিয়ে জ্যোতিপ্রিয়র কড়া অবস্থানের পর নড়ে চড়ে বসেছেন বন কর্তারা - The News Lion

গাছ কাটা ও কাঠ পাচার নিয়ে জ্যোতিপ্রিয়র কড়া অবস্থানের পর নড়ে চড়ে বসেছেন বন কর্তারা

 




দি নিউজ লায়নঃ  গাছ কাটা ও কাঠ পাচার নিয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কড়া অবস্থানের পরই নড়ে চড়ে বসেছেন উত্তরবঙ্গের বিভিন্ন বনাঞ্চলের বন কর্তারা। আলিপুরদুয়ার জেলার বক্সা ও জলদাপাড়া জাতীয় উদ্যানে একের পর এক অভিযানে সাফল্য মিলছে। বর্ষা নামতেই নদী পথে গাছ পাচারের রমরমা শুরু হয়। পাহাড় থেকে ধেয়ে আসা তোর্ষা নদী দিয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের গাছ পাচারের নতুন করিডর পায় কাঠ মাফিয়ারা। 


একইভাবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল চিরে যাওয়া রায়ডাক নদীকেও গাছ পাচারের মাধ্যম হিসেবে ব্যাবহার করেন কাঠ মাফিয়ারা। কিন্তু সম্প্রতি নদী পথে কাঠ পাচার রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছেন বন কর্তারা। জানা গিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের তোর্ষা নদীর বিভিন্ন এলাকায় বর্ষায় টহলদারি ক্যাম্প চালু করেছে বন দফতর। একই ভাবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভেতর বিভিন্ন নদী পথে প্রায় ১১ টি ক্যাম্প চালু করা হয়েছে।


 জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও দীপক এম বলেন, " নদী পথে পাচার রুখতে আমরা সব রকম ব্যাবস্থা নিচ্ছি। বর্ষায় নদী পথে টহল বাড়িয়ে দেওয়া হয়েছে।" এই নদী পথে টহলদারিতে সাফল্য পাচ্ছে বন দফতর। বিষয়টি নিয়ে রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রীয় মল্লিক বলেন, " কাঠ পাচার বা গাছ পাচার বন্ধ করতে হবে। আমার পরিষ্কার নির্দেশ দেওয়া রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন বনাঞ্চলে লাগাতার টহল চলছে। অভিযানগুলোতে সাফল্য মিলছে। লাগাতার এই ধরনের অভিযান চলবে। "

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.